শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করা হবে: বাইডেন  

news-image
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: আগামী বছরের জানুয়ারিতে নতুন কংগ্রেস বসার আগেই যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করা হবে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কলোরাডো অঙ্গরাজ্যে একটি সমকামী নৈশক্লাব এবং ভার্জিনিয়ার ওয়ালমার্টে হামলায় ১১ জন নিহতের ঘটনায় আবারও স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের জোরালো আহ্বান জানান তিনি। থ্যাঙ্কসগিভিং-এর উত্তরদাতাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের নান্টাকেট দ্বীপে ফায়ারহাউস পরিদর্শন কালে এসব কথা বলেন বাইডেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সেমি-স্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি দিয়ে রেখেছি আমরা, এমন ধারণা অসুস্থ। বন্দুক প্রস্তুতকারকদের লাভ ছাড়া আর কোনও যুক্তি নেই এতে। আমি কিছু করার চেষ্টা করছি। অস্ত্র হামলা থেকে পরিত্রাণের উপায় খুঁজছি।
চলতি সপ্তাহে কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ৫ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম অ্যান্ডারসন লি আলড্রিচ। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারী একটি বড় রাইফেল দিয়ে গুলি করে। এছাড়া গত রবিবার ওকলাহোমায় বন্দুক হামলায় আরও চারজন নিহত হন।
যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দেশটির বিভিন্ন সংগঠনসহ অনেকে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর অস্ত্র আইন কঠোর করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। যদিও এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি দেখা যায়নি। এর মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় দিন দিন আরও বাড়ছে। এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া