,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরে আবু বক্কর ওরফে মাইনুল (৫) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কান্দিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু মাইনুল ওই এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, আবু বক্কর রাত ৮টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাচ্ছিলেন না। পরে রাত সাড়ে ৯টার দিকে এলাকার এক বাড়ির টিউবওয়েলের কাছে বস্তাবন্দি গলাকাটা অবস্থায় আবু বক্করের দেহ উদ্ধার করে স্থানীয়রা। হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড