,

কুমিল্লায় পরিবহন ধর্মঘট নেই, তবুও আগে আসছেন বিএনপি নেতাকর্মীরা

news-image

কুমিল্লা প্রতিনিধি : রাত পোহালেই শনিবার কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এরমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে। নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে মাইক স্থাপনের কাজ। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।

জুমার নামাজের পর মাঠে গিয়ে দেখা যায় মাঠে যারা মিছিল নিয়ে প্রবেশ করছেন তাদের অধিকাংশই ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের নেতাকর্মী। এছাড়াও কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

চাঁদপুরের শাহরাস্তি থেকে মিছিল নিয়ে আসা ছাত্রদল কর্মী রনি ও বিল্লাল জানান, তিন-চারদিন ধরে পরিবহন ধর্মঘট নিয়ে টেনশনে ছিলাম, তাই আগেই চলে এসেছি, দুপুরের প্যাকেট খাবার পেয়েছি, রাতে এখানেই অবস্থান করবো।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের যুবদল কর্মী আশেক এলাহী ও আবদুর রহিম বলেন, কাল শনিবার ভোরে আসার কথা ছিল, কিন্তু সমাবেশস্থলে এসে স্থান না পাওয়ার চিন্তায় আমরা আগেই ৩০-৩৫ জন চলে এসেছি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, আমরা উত্তর জেলার নেতাকর্মীরা দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনের নেতৃত্বে ঐক্যবদ্ধ, এরই মধ্যে নগরীতে আমাদের উত্তর জেলার অন্তত ৪০ হাজার নেতাকর্মী চলে এসেছেন, বাকীরা রাতের মধ্যে চলে আসবে। নগরীতে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, সন্ধ্যার মধ্যেই মাঠ ভরে যাবে। পরে হয়তো নগরীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেবে। মাঠে যারা অবস্থান করছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সিনিয়র নেতাদের জন্য নগরীতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।

বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম