শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারকে উড়িয়ে টিকে রইলো সেনেগাল

news-image

স্পোর্টস ডেস্ক : হারলেই ছিটকে যেতে হতো। এমন সমীকরণের ম্যাচে অনায়াসেই জয় তুলে নিল আফ্রিকান চ্যাম্পিয়নরা। স্বাগতিক কাতারকে ৩-১ গোলে হারিয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো সেনেগাল। এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেলো স্বাগতিক কাতার।

এবারই প্রথম কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হলো কাতার ও সেনেগাল। ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা করেছে সেনেগাল। আর কাতার ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। ম্যাচের ২৪ ও ২৮ মিনিটে গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি সেনেগাল। এরপর ম্যাচের ৪১ মিনিটে কাতারের ডিফেন্ডার খৌকি ও গোলকিপার বারশামকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন বৌলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় সেনেগাল। ম্যাচের ৪৭ মিনিটে কর্নার আদায় করে সেনেগাল। ম্যাচের ৪৮ মিনিটে সেই কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে কাতারের জালে জড়ান ফামারা ডিইধিউ। সেনেগালের লিড বাড়িয়ে দেন তিনি। দুই গোলের লিড নিয়ে স্বাগতিকদের ওপর আরও চড়াও হয়ে খেলতে থাকে সেনেগাল।

ম্যাচের ৭৮ মিনিটে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পায় কাতার। মুতারি চমৎকার হেডে ব্যবধান ২-১ এ নামান। ম্যাচে উত্তেজনা ফিরলেও তা বেশিক্ষণ থাকেনি। ৮৪ মিনিটে কাতারের ফেরার সম্ভাবনা উড়িয়ে আবার ব্যবধান দুই গোলে বাড়ান ডিয়েং।

এরপর একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ