,

বিএনপি পরনির্ভরশীল দল: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে পরনির্ভরশীল দল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি পরনির্ভরশীল দল। তারা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান। পাকিস্তানের ভয় দেখান। তারা ক্ষমতায় এলে দেশকে বিরান করে ফেলবেন। তাই আপনাদের (জনগণ) সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।

আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। বিএনপির মহাসচিব বেশ লম্বা লম্বা বক্তব্য দিয়ে বলেন যে আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। গরিবের ঘর পাওয়া যদি ধ্বংসের বিষয় হয় তাহলে এটাই ভালো। আসল কথা হলো বিএনপি জনগণের সেবা করা পছন্দ করে না। তারা জনগণের নামে ভিক্ষা এনে লুটপাট করতে চান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯