সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত সময়ে হাসল ইরান

news-image

স্পোর্টস ডেস্ক : বলতে গেলে আজকের ম্যাচটি ছিল দুই দলেরই বাঁচামরার ম্যাচ। প্রথম ম্যাচে ওয়েলস ড্র করেছিল, ইরান হারে বড় ব্যবধানে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান ওয়েলসের বিপক্ষে ম্যাচে এসে শেষ মুহূর্তে দুর্দান্ত এক জয় পেল।

৮৬ মিনিটে গোলরক্ষক লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। সেই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ চালাতে থাকে ইরান। যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে আজকের ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে এশিয়ার দেশটি। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে