সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে এখনো ১৩২৬ আসন ফাঁকা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মানে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড.আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এই তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি। প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি শেষে আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগিরই তৃতীয় মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, ভর্তির সঠিক সংখ্যা এখন বলা যাচ্ছে না। যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন তারা অনেকেই আবার অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। বর্তমান ভর্তির সংখ্যাটা যে ঠিক থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে