,

বিমানবন্দরে ১৭ পেঁচা জব্দ, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

news-image

গাজীপুর প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিযান চালিয়ে ১৭টি বিদেশি ব্রাউনি পেঁচা জব্দ করেছে কাস্টমস বিভাগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পেঁচা জব্দ করা হয়। পরে আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও পাখিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।

রাতেই পাখিগুলো গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা আজ শুক্রবার বলেন, মেসার্স শাহজালাল পেটস্ অ্যান্ড ফার্মিং আমদানিকারক প্রতিষ্ঠান মালি থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বহির্ভূত ১৭টি পেঁচা আনে। সন্ধ্যার দিকে কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত ব্রাউনি পেঁচাগুলোর জব্দ করে। পরে কাস্টমস আইন লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাখিগুলো পরিপালন ও সংরক্ষণের জন্য রাত সাড়ে ৮টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে আনা পশু-পাখিগুলো নিয়মিত মনিটরিং করতে বিমানবন্দরে বনকর্মকর্তাদের জন্য একটি নির্দিষ্ট কক্ষ থাকা দরকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড