,

পরিত্যক্ত স্কুলভবনে দুই ভাইয়ের বস্তাবন্দি লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বিরলে পরিত্যক্ত স্কুলভবন থেকে দুই ভাইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিমন (৭) ও ইমরান (৩)।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, সকালে খবর পেয়ে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে দুই ভাই রিমন (৭) ও ইমরানের (৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও জানান, শিশু দুটির বাবার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে। বাবার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি আইসক্রিম বিক্রি করেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না