,

মালোয়শিয়ার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার ইব্রাহিম গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে শপথ নেন তিনি।

শপথ নেওয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছে এবং বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাধে তুলে নিয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল।

এরপরই মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সেই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড