সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টন ‘পছন্দ’ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : শর্ত সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করার অনুমতি পাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাটে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি।

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা নয়াপল্টনের সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করবো, না দিলেও সেখানে সমাবেশ করব।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, ঢাকার মহাসমাবেশের জন্য নয়াপল্টন পছন্দ বিএনপির।

রাজধানীতে সমাবেশের জন্য অনুমতি চেয়ে গত ১৫ নভেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আবেদন করে বিএনপি। বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা গোয়েন্দা প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে ওই দিন জানান ডিএমপি উপ-কমিশনার মো. ফারুক হোসেন।

ডিএমপি উপ-কমিশনার বলেন, ‘কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে সমাবেশের অনুমতি ও ভেন্যু নির্ধারণ নিয়ে বৈঠক করেছেন। বিএনপি নেতৃবৃন্দ বৈঠকে সমাবেশের অনুমতি চেয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা বলেছি, আপনাদের অন্য কোনো ভেন্যু পছন্দ হলে সেটাও জানাতে পারেন।’

ফারুক হোসেন বলেন, ‘আমরা বিবেচনা করব তাদের ১০ তারিখে অনুমতি দেওয়ার বিষয়টি, কোন ভেন্যুতে দেওয়া যায়। বিবেচনা করার পূর্বে আমাদের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আছে, তারা সমাবেশের হুমকি বিশ্লেষণ করে যে প্রতিবেদন দেবে, সেটার পরিপ্রেক্ষিতে, সেটা বিবেচনা করেই তাদের অনুমতি দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর