সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুচি কুচি করে কাটলেন স্বামী

অনলাইন ডেস্ক : স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিহত জ্যোতির শরীরের টুকরো গুলি আলাদা আলাদা জায়গায় ফেলা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে জ্যোতির স্বামী পঙ্কজ মৌর্য এবং পঙ্কজের বন্ধু দুর্জন পাসিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের সীতাপুরের।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, উত্তর প্রদেশের সীতাপুর জেলার রামপুর কালান থানার অন্তর্গত গুলারিহা থেকে ৮ নভেম্বর জ্যোতির টুকরো করা মৃতদেহ উদ্ধার করা হয়। এর পরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে চলাকালীন পুলিশ প্রথমে পঙ্কজ এবং পরে দুর্জনকে গ্রেপ্তার করে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত পঙ্কজ পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি তার বন্ধুকে নিয়ে স্ত্রীকে খুন করেছেন।

পঙ্কজ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জ্যোতি নিয়মিত মাদক সেবন করতেন। দীর্ঘ দিন বাড়ি ছেড়ে অন্য এক যুবকের বাড়িতেও থাকতে শুরু করেছিলেন। আর এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপরই জ্যোতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়েছে মনে করে তাকে খুন করার সিদ্ধান্ত নেন পঙ্কজ। বন্ধুর সাহায্যে জ্যোতিকে খুন করেন তিনি। দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় আলাদা আলাদা জায়গায়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে