,

বিয়ের দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার কালীচরণপুর ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামের মাঠে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- সদর উপজেরার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)।

প্রেমের সম্পর্কের পর দুই মাস আগে তারা বিয়ে করেন।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠের একটি গাছে রমজান ও মুক্তা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ সেখান গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, গাছের সাথে ওড়না দিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছে। ২ মাস আগে তারা বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি।

‘বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। এই কারণেই তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেয়েটি তার বা হাতে মেহেদি দিয়ে লিখেছে ‘সব আমার মায়ের দোষ আমরা চলে যাচ্ছি’।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ