শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আজই শপথ

news-image

মালয়েশিয়ার প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর আজই এই পদে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম।প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়।

ওই নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ‘মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, মহামান্য (রাজা) আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন।’আনোয়ারের পাকাতান হারাপান পার্টি গত শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন তাদের হাতে নেই। আর তাই তিনি কোন দলের সাথে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

যদিও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আজ দেশটির দুই বৃহত্তর জোট সংস্কারবাদী আনোয়ার ইব্রাহিমের হারাপান কোয়ালিশন এবং সাবেক সরকার দলীয় জোট ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারে। এতে করে আনোয়ার প্রধানমন্ত্রী হবেন।

বিবিসি বলছে, আনোয়ার ইব্রাহিম স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

উল্লেখ্য, আনোয়ারের পাকাতান হারাপান পার্টি ২০১৮ সালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে তৎকালীন বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরই এটি ক্ষমতা হারায়।

মূলত তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে শাসক জোট ভেঙে পড়ে এবং মালয়েশিয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম