,

২৫ তারিখ সাইমন-বুবলীর বিয়ে!

news-image

বিনোদন প্রতিবেদক : গোপনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর। আর চলতি মাসের ২৫ তারিখ তাদের বিয়ে হবে! তবে এটা বাস্তবে না, সিনেমার প্রয়োজনে। যা দেখা যাবে ‘মায়া : দ্য লাভ’ সিনেমায়। আজ বুধবার সিনেমার পরিচালক জসিমউদ্দিন জাকির ফেসবুকে সাইমন-বুবলীর গায়ে হলুদের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মায়া : দ্য লাভ’ ডে-১৫।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নির্মাতা বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। আগামী ২৫ তারিখ বিয়ের শুটিং হবে। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’

নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির