শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আগামী রোববার তিনি বাংলাদেশে ফিরছেন।

আজ বুধবার বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম, আবদুর রহিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন। বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থান করা ছেলে রাহ্গীর আল মাহি (সাদ এরশাদ) ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে বিগত ০৫ জুলাই ২০২২ তারিখ চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ