গতবারের রানার্সআপদের রুখে দিল মরক্কো

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হলো না গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। আজ বুধবার দোহার আল বাইত স্টেডিয়ামে ক্রোয়েশিয়া গোলশূন্য রুখে দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো।

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে দুই দলের লড়াই ছিল প্রায় সমান সমান। মাঝ মাঠকে প্রাধান্য দিয়ে খেলেছে দুই দল। নিজেদের রক্ষণ দুর্গ ঠিক রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল।

তবে ম্যাচের প্রমার্ধের ইনজুরি সময়ে ক্রোয়েশিয়াকে গোলবঞ্চিত করেছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। লুকা মদরিচের বাড়ানো বলে ছোট বক্স থেক শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু গোলরক্ষক সেই বল ঠেকিয়ে দেন দুর্দান্তভাবে। না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারতো গতবারের রানার্সআপরা।

দ্বিতীয়ার্ধেও খুব বেশি পাল্টায়নি ম্যাচের চিত্র। খুব বেশি ঝুঁকি নেয়নি দুই দল। দুটা করে শট অন টার্গেট ছিল দুই দলের। মরক্কোর চেষ্টা শেষদিকে কিছুটা বেশি ছিল। তারা মোট ৮টি শট নিয়েছে। ক্রোয়েশিয়া মোট শট নেয় ৬টি। সবমিলিয়ে গোল ছাড়াই শেষ কয়েছে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো খেলবে গ্রুপের ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে। আর ক্রোয়েশিয়া একই দিন লড়বে কানাডার সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান