সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলায় গুরুতর আহত ছাত্রদল সম্পাদক, আনা হয়েছে ঢাকায়

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম নয়ন মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ফিরছিলেন তারা।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের কৃষ্ণপুরা আওয়ামী লীগ কার্যালয়ের কাছাকাছি এলাকায় তাদের ওপর হামলা হয়। ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়।

আবুল কালাম আজাদ বলেন, ‘গাড়ির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রথমে সাইফ মাহমুদ জুয়েলকে মারধর করেন। পরে আবার আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন এবং রক্তাক্ত আহত করেন।’

আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি। এর আগেই এখানে হামলা করে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে রক্তাক্ত করা হয়েছে।’

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরিফ মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার স্বার্থে পার্টি অফিসে নিয়ে তাদের (ছাত্রদল নেতারা) বসিয়ে রেখেছি।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে নয়ন মিয়ার বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে তারা সেখানে যান। এ সময় তাদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের মোল্লাবাড়ির সামনে লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া। তাকে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নয়ন মিয়া।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে