শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯)। এছাড়া চিকিৎসাধীন সোহেল মণ্ডল (৩২) একটি ট্রাকের চালক।

বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে মেরামতের জন্য চালক ও সহযোগী রাস্তায় বসে কাজ করছিলেন। তখন পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে সজোরে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির চালকের সহযোগী গুরুতর আঘাত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটির চালক পলাতক।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ