,

আজ ডিপিডিসি এলাকায় লোডশেডিং নেই, ডেসকোতে আছে

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় আজ কোনো লোডশেডিং নেই। তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সার্ভিস এলাকায় প্রতিদিনের মতো লোডশেডিং হবে।

আজ বুধবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। গতকালও লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি এসব এলাকায়। তবে ডেসকো জানিয়েছে, তাদের এলাকায় আজও দুই ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে।

ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই এক থেকে দুই ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে। তবে আজ সকালে ডিপিডিসির ওয়েবসাইটে ‘এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই’ ঘোষণাটি দেখা গেছে। তবে ডিপিডিসি বলছে, এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

দেখে নিন, আজকের ডিপিডিসির তালিকা ও ডেসকোর তালিকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড