সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার হার: ২ কিশোরকে কুপিয়ে জখম

news-image

সাভার প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র সাভারে দুই কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিল। খেলার শেষ দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে ২০-২২ জন ছেলে মেহেদী ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে