,

জঙ্গি ছিনতাই: ৩ মোটরসাইকেল জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের সংশ্লিষ্ট সন্দেহে তিন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। যার দুটি রাজধানীর সূত্রাপুর থানার কারকুন বাড়ি লেন বড় মসজিদের সামনে থেকে সোমবার বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) জব্দ করে।

মঙ্গলবার সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারকুন বাড়ি লেন বড় মসজিদের সামনে মোটরসাইকেল দুটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্তকারী দলকে খবর দেওয়া হয়। মালিক খুঁজে না পাওয়ায় সিটিটিসি তা জব্দ করে।

তিনি জানান, রোববার ছিনতাইয়ের ঘটনার পর সেদিন আরেকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছিল। ওই মোটরসাইকেলটি প্রায় ছয় মাস আগে ভুয়া এনআইডি ব্যবহার করে অনলাইনে কেনা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। তিনটি মোটরসাইকেলই এখন সিটিটিসির কাছে আছে। মোটরসাইকেল ৩টি জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়, যাচাইবাছাই চলছে।

রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে মোটরসাইকেলে করে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জঙ্গিরা সূত্রাপুর এলাকা দিয়ে পালিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড