,

লোহার রড নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এর ব্যতিক্রম হয় না প্রতিবেশী দেশ ভারতেও। ফুটবল খেলা নিয়ে শুধু বাকবিতণ্ডা নয়, রীতিমতো মারামারির রেকর্ডও রয়েছে দুই দেশেরই।

আজ মঙ্গলবার ছিল আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা। এর আগেই ভারতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা সংঘর্ষে জড়ায়। গত রোববার কেরালার কোল্লাম জেলায় ঘটে এ ঘটনা। এই সংঘর্ষের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে আর্জেন্টিনা। এর দুদিন পরে মাঠে নামবে ব্রাজিল। তবে তার আগেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, বিশ্বকাপের উদ্বোধনীর আগে গত রোববার নিজ নিজ দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৯০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুই দলের সমর্থকরাই একে অপরকে আঘাত করছে। কিল-ঘুষির পাশাপাশি সংঘর্ষে ব্যবহৃত হয় লোহার পাইপও। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনার বেশ কয়েকজন সমর্থক আহত হন।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভিডিওটি দেখে অন্য জায়গায়ও ফুটবলপ্রেমীদের মধ্যে ঝামেলা হতে পারে। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেই ভিডিও সরানোর তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড