শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেভানদোভস্কির পেনাল্টি মিস, হাতছাড়া পোল্যান্ডের জয়

news-image

সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না বিশ্বকাপে একটি গোলের জন্য মরিয়া হয়ে থাকা রবের্ত লেভানদোভস্কি। মিস করলেন পেনাল্টি। আর বেঁচে গেল মেক্সিকো। শেষ পর্যন্ত ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহায় মাঠে নেমেছিল এই দু’দল।

ম্যাচে বল দখল, আক্রমণ, গোলের সুযোগ তৈরি ও গোলের জন্য শট- সবকিছুতেই এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু সুবর্ণ সুযোগটা পায় পোল্যান্ডই। কিন্তু গিয়েরমো ওচোয়া বিশ্ব আসরে নিজেকে আরও একবার মেলে ধরলেন। দেখালেন গোলরক্ষক হিসেবে কতটা অসাধারণ। ঠেকিয়ে দিলেন লেভানদোভস্কির স্পট কিক।

গোলরক্ষক ওচোয়ার বদৌলতে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

খেলায় মাঝমাঠ দখলে এগিয়ে থাকায় আক্রমণ বেশি করে মেক্সিকো। ২৬তম মিনিটে আবার সুযোগ পায় দেশটি। বেঁচে যায় পোল্যান্ড। তবে সুযোগ পেয়েছিল পোল্যান্ড। কিন্তু দলের দুইজন শট নিতে ব্যর্থ হন। ৬৪ তম মিনিটেও একবার। ত্রাতা স্ট্যাসনি। কিন্তু ব্যর্থ হয়ে যায় হেড।

শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুটি জায়গায় মেক্সিকো ও পোল্যান্ড। আর তাও শীর্ষে সৌদি আরব। তলানিতে লিওনেল মেসির আর্জেন্টিনা। শূন্য পয়েন্ট নিয়ে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ