,

জঙ্গি ছিনতাইয়ের পর ৫ কারা কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার একদিন পরই ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীর পাঁচ কারা কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে চট্টগ্রাম কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক হিসেবে; রংপুর কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক ও ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়।

এ ছাড়াও ঝিনাইদহ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সিনিয়রের জেল সুপার মো. আব্দুল জলিলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে; রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস