থাইল্যান্ডে পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণ, নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে আজ মঙ্গলবার এক পুলিশ কম্পাউন্ডের ভেতরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

নারাথিওয়াত প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার লেফটেন্যান্ট কর্নেল নিতি সুকসান বলেন, এটা গাড়ি বোমা ছিল, আমরা এলাকাটি পরিস্কার করছি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ওই পুলিশ কম্পাউন্ডের ভেতরে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে গত আগস্টে দেশটির ১৭ স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় অন্তত সাত জন আহত হন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান