২৪ ধরনের ওষুধের দাম বাড়ল ১২ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। হাইকোর্টে কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪টি ওষুধের মূল্য প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মূল কমিটি এটা পুনঃনির্ধারণ করে দিয়েছে। তারা বলেছিল, বর্তমানে কাঁচামালের মূল্যসহ অন্যান্য খরচ বিবেচনা করে আমাদের সার্বিক নীতিমালা অনুসরণ করেই সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

যেসব ওষুদের দাম বাড়ল: লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটি ১০০ টাকা, ১০২টাকারটি ১১৫ টাকা, ১০% ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫% ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬ টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান