শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে মোহাম্মদ কাসেম (৩৮) নামের এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনু মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শাহপরীর দ্বীপের গোলাচরে নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ কাসেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক রিপন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ ইফতেখার।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, গতকাল সোমবার সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকেলে ফিরে আসার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ পানিসীমায় ঢুকে গুলি ছোড়ে।

তিনি আরও বলেন, এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হলে স্থানীয় মাঝিমাল্লারা তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খানে আলম বলেন, ‘বিকেলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সাগর থেকে মাছ ধরে ফেরার সময় নাফ নদীতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ