শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

news-image

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) অ্যামোনিয়া প্লান্টের রিফর্মারে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে গ্যাস লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।

সিইউএফএল ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সিইউএফএল ইউনিটের সঙ্গে যোগ দেয় কাফকো, আনোয়ারা ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সিইউএফএল ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে সিইউএফএলের অতিরিক্ত প্রধান রসায়নবিদ ও বিভাগীয় প্রধান (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে আসছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। বর্তমানে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ