,

সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নাদিম মোস্তফা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

 

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাদিম মোস্তফার রাজশাহী শহরের পাঠানপাড়া এলাকার বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যায়। কিছুক্ষণ পর তারা নাদিম মোস্তফাকে সঙ্গে করে নিয়ে যায়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীনকে হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় তিনি নিজেও আসামি ছিলেন। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা নিম্ন আদালতে হাজির হননি। ওই মামলাতেই তাকে পুলিশ বাড়ি তেকে ধরে নিয়ে গেছে বলে জানান তিনি।

রাজশাহী জেলা পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করে জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার