শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধার চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল সোমবার ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

ঘটনার একদিন পরও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তার খোঁজ করছেন উদ্ধারকর্মীরা।

পুলিশের এক মুখপাত্র দেদি প্রসেত্তো সংবাদ সংস্থা দ্য অন্তরাকে মঙ্গলবার জানিয়েছেন, সিয়ানজুর শহরে উদ্ধার অভিযানে শতাধিক পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

শহরটি পশ্চিম জাভার পর্বতাঞ্চলে অবস্থিত। যেটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ অঞ্চল; যার জনসংখ্যা ১ লাখ ৭৫ হাজার।

 

প্রসেত্তো বলেন, ‘ভুক্তভোগীদের উদ্ধারের দিকে মনোনিবেশ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে অনেক শিশু রয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক লোক।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি (বিএনপিবি)ও মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

গভর্নর সতর্ক করেছেন যে, বিচ্ছিন্ন এলাকায় কিছু বাসিন্দা এখানো আটকা পড়ে আছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

‘সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে পারে এমনটা ধরে নিয়েই কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালিয়েছিল’ বলেন তিনি।

একটি হাসপাতালের গাড়ি সিয়ানজুরে পার্ক করা ছিল যেটি আহতদের রক্তে ভাসা ছিল। অস্থায়ী তাঁবুতে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছিল, অনেকে ছিল ফুটপাতে। টর্চলাইটের আলোয় সারারাত আহতদের চিকিৎসা দেন হাসপাতালের কর্মীরা।

হাসপাতালে আসা কুকু নামের ৪৮ বছর বয়সী এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবকিছু আমার উপর ভেঙে পড়ে আর আমি এই শিশুর নিচে পিষ্ট হই।’

অশ্রুসিক্ত এই নারী বলেন, ‘আমার দুই বাচ্চা বেঁচে গেছে। অন্য দুইজনকে এখানে নিয়ে এসেছি; তাদেরকে আমি ধ্বংসস্তূপ খুড়ে বের করেছি। আরেকজন এখনো নিখোঁজ।’

আলজাজিরা জানায়, সোমবারের ভূমিকম্পে রুমাহ সাকিত সায়াং হাসপাতালের ভবনে ব্যাপক ফাটল দেখা দেয়। এ কারণে গাড়ির পার্কিং জায়গায় রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে চিকিৎসকদের।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম