শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ কমে এখন ৩৪.২১ বিলিয়ন ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের আমদানি ব্যয় মেটাতে সোমবার (২১ নভেম্বর) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আরও সাত কোটি ১০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৫৫৬ কোটি ৮০ লাখ ডলার সরবরাহ করা হয়েছে। এতে প্রভাব পড়েছে রিজার্ভে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে রিজার্ভে রয়েছে ৩৪ দশমিক ২১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের হিসাব মূল্যায়ন করলে তা দাঁড়াবে ২৫ দশমিক ৮১ বিলিয়ন ডলারে। এটি গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশে প্রতি মাসে আমদানির জন্য ৭ বিলিয়ন ডলারের বেশি খরচ করছে সরকার। অর্থাৎ এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে সাড়ে তিন মাসের আমদানি দায় পরিশোধ করা যাবে। যদিও রিজার্ভ সব সময় সব আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আর সরকারিভাবে অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম দিকে আমদানি অস্বাভাবিক ভাবে বেড়ে গেলে দেশে ডলার সংকট দেখা দেয়। এতে রিজার্ভেও টান পড়ে। পরে আমদানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে কমতে থাকে আমদানি খরচ। তবে বাকি বা দেরিতে পরিশোধের শর্তে আগের খোলা এলসির দায় এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ব্যয় কমেনি। যে কারণে দিন দিন ডলারের সংকট বাড়ছে। চাপে পড়ছে অর্থনীতি।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ২১ দিনে ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি বিক্রি করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের ২১ নভেম্বর পর্যন্ত এর পরিমাণ ৫৫৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর গত ২১ অক্টোবরে ডলার বিক্রির পরিমাণ ছিল ৪১০ কোটি ডলার। সে হিসাবে এক মাসে ডলার বিক্রি বেড়েছে ১৪৬ কোটি ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৭৬২ কোটি ১৭ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ডলার সংকটের কারণে আমদানির ক্ষেত্রে বিভিন্ন পণ্যের এলসি খুলতে সমস্যায় পড়তে হচ্ছে। আর বৈদেশিক বাণিজ্যে পাওনা পরিশোধেও ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। গত রবিবার বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডলার সংকটের কারণে বিভিন্ন শিপিং লাইনের ১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মুলতবি থাকায় ব্যবসায়িক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু এ অর্থ পাঠাতে না পারলে সাপ্লাই চেইন প্রক্রিয়া ভেঙে পড়বে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ