শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা : পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দু্ল মোমেন। তিনি বলেন, এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না। এটা সব দেশেই ঘটে থাকে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সিলেটে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে আমাদের দেশের কিছু গণমাধ্যম। অনেক রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং বিশিষ্ট লোকসংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ