সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধার ভুয়া সনদে পুলিশে চাকরি, যুবকের ১৭ বছর কারাদণ্ড

news-image

নোয়াখালি প্রতিনিধি : নোয়াখালীতে বাবার নামে বীর মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার দায়ে মো. আরিফুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। আরিফুল ইসলাম চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

নোয়াখালী জেলা দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মামলার শুনানি শেষে বিচারক আসামিকে ১৭ বছরের কারাদণ্ড ও তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। বর্তমানে আরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার বিবরণ দিয়ে দুদকের পিপি জানান, দণ্ডপ্রাপ্ত আসামি ২০১২ সালে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সময় নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে ভুয়া সনদ দেন। এরপর আসামি মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের কনস্টেবল পদে চাকরি নেন এবং রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ভোগ করেন।নিয়োগের কিছুদিন পর বিষয়টি জানাজানি হয়। তদন্তে মুক্তিযোদ্ধার ভুয়া সনদের বিষয়টি প্রমাণিত হয়। তখনই আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় ২০১৩ সালে পুলিশ লাইনের তৎকালীন রিজার্ভ অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে