সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পর্যন্ত ভালো ব্যবহার করতে হবে: মির্জা আজম

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে নেতাকর্মীদের বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, নির্বাচনের আগে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মারামারি করবেন না। নির্বাচন পর্যন্ত সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যে কর্মসূচি দিচ্ছে তার পাল্টা কর্মসূচি আমরা দিব। আগামী জাতীয় নির্বাচনের আগেই আমরা বিএনপিকে রাজপথে মোকাবিলা করে পরাজিত করব।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘এ ধরনের উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা আমাদের দলের জেলা উপজেলা পর্যায়ে সম্মেলন করছি, কারণ ওই ষড়যন্ত্র মোকাবিলা করব। আগামী জাতীয় নির্বাচন ২৪ সালের প্রথম সপ্তাহে হবে আর সে নির্বাচনের আগেই বিএনপি-জামায়াতের সঙ্গে মোকাবিলা করব।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান।

সম্মেলন শেষে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. ফজলুর রহমান ও মো. আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে