,

যে কারণে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগ মুহূর্তে নিজ দেশের জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। জাতীয় সংগীতের সময় চুপ ছিলেন তারা। কিন্তু কেন বিশ্ব আসরে এমনটা করেছেন ইরানিরা?

এর মূল কারণ জাতীয় সংগীত না গেয়ে তাদের দেশে সরকার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেন ইরানের ফুটবলাররা। এমন ঘটনা ঘটতে পারে সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন ইরান দলের ফুটবলার আলীরেজা।

তিনি বলেছিলেন, সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থন জানাতে তাদের সব খেলোয়াড় জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকতে পারেন। আর সেটিই ঘটেছে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে।

ইরানে সরকারবিরোধী আন্দোলন চলছে। প্রায় দুই মাস আগে ইরানের ‘নীতি পুলিশের’ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনি (২২) মৃত্যুবরণ করার পরই দেশজুড়ে তীব্র ক্ষোভের জম্ম হয়। এরপর ইরানে বিক্ষোভ ও সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারান।

যথাযথ নিয়মে হিজাব না পরার কারণে মাসা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। নীতি পুলিশের হাতে প্রহারের শিকার হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আমিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বকাপের আসরে জাতীয় সংগীত না গেয়ে প্রতিবাদের ঝড় তুললেন ইরানের ফুটবলাররা। অবশ্য গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দোহার খলিফা স্টেডিয়ামে বিক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সমর্থকরাও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯