,

টাকা চুরির দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আজিজুল হক (৬০) নামের অপর এক ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। ২-৩ দিন আগে

ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক অথবা তার দুই ছেলে টাকা নিয়েছে বলে দাবি করেন আজিজুল হক।

এমতাবস্থায় বাড়ি থেকে টাকা হারানোর দ্বন্দ্বে সোমবার সকালের দিকে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধানক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী, দুই ছেল সোহেল (৩৫), রতন (২৪) ও এক পুত্রবধূ মিলে জমিতেই তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তের পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা-পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সেটা নিয়ে আজকে সকালের দিকে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ভুরুঙ্গামারী থানার ওসি, ওসি (তদন্ত )সহ পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির