শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই শুরু হয়ে গেছে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : লড়াই শুরু হয়ে গেছে- এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে।

সোমবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। বিএনপিকে আরও শক্তি সঞ্চয় করতে হবে। নয়ন-শাওনের মতো আরও রক্ত দিতে হবে।

এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তারা বলেন, সরকার নয় বিএনপিই হবে খেলার রেফারি।

দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, কাঁটাছেড়া করা সংবিধান মানে না বিএনপি।

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে উল্টাপাল্টা কথা বলছেন ওবায়দুল কাদের। সরকার নয়, বিএনপি খেলার নিয়ম নির্ধারণ করবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ