শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাগতিকদের হারিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ শুরু

news-image

অনলাইন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক কাতারকে।

রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইকুয়েডর।

কাতারের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তবে দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেয় ইকুয়েডর। দলটির পক্ষে জোড়া গোল করেন ভ্যালেন্সিয়া।

ম্যাচের ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেননি ভ্যালেন্সিয়া।

এরপর ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোল করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ