,

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও পদযাত্রা করেছে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।

রবিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর অফিসের সামনে মোমবাতি প্রজ্বালন করা হয়। মোমবাতি প্রজ্বালন শেষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

মোমবাতি প্রজ্বালন ও পদযাত্রা কর্মসূচিতে আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা-কর্মচারি ও পথচারীরা অংশ নিয়ে প্ল্যাকার্ডের মাধ্যমে দুর্ঘটনা কমানোর জন্য দাবি জানান।

বিশ্বে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু অষ্টম বৃহত্তম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেফটি ২০১৮-এর তথ্য অনুসারে প্রতিবছর বিশ্বে ১৩ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। ৫-২৯ বছর বয়সসীমার মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। আর এসব মৃত্যুও ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংগঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতিবছর বাংলাদেশে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।

মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে, তার শতকরা ৮০ ভাগ ঘটে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য। গাড়ির গতি ঘণ্টায় ১ কিলোমিটার বাড়লে ৪-৫ শতাংশ দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। যানবাহনের গতি যত বেশি কম হবে, পথচারীদের জন্য আহত ও মৃত্যু-ঝুঁকি তত বেশি কম হবে। ৩০ কিলোমিটার ঘণ্টা বেগে বেঁচে থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। ৫০ কিলোমিটার ঘণ্টা বেগে বেঁচে থাকার সম্ভাবনা ৮০ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু