,

ছেলেকে পুড়িয়ে হত‍্যার অভিযোগে মা গ্রেপ্তার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ছেলেকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগে লিপি আক্তার (৩৪) নামে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ছেলের বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন। গ্রেপ্তার লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে।

অভিযোগে আনোয়ার উল্লেখ করেন, ১৮ বছর পূর্বে তাদের বিয়ে হয়। ১৩ বছর পূর্বে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর মাঝে তাদের রাইয়ান হোসেন (১৭) ও রাজু হোসেন (১৪) নামে দুই ছেলের জন্ম হয়। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকত সন্তানেরা। গত ১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত দুই তিনজনকে সঙ্গে নিয়ে রাজুর শয়ন কক্ষে তার হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে রাজু ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজুর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনা মামলা হয়েছে এবং অভিযুক্ত লিপিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯