সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ক মুহিনের স্বপরিবার আর্জেন্টিনা; তবে

news-image

বিনোদন প্রতিবেদক : আজ থেকে শুরু হচ্ছে বিশ্বব্যাপী ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ইউরোপ, আমেরিকাসহ এশিয়াতেও পড়েছে গোল বলের প্রভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করে উস্কে দিচ্ছেন বিপক্ষ দলের দর্শকদের। সে তালিকায় এ দেশের গায়ক, নায়ক থেকে শুরু করে মিডিয়াঙ্গণের সকল তারকারাই বেশ সরব। ঠিক তেমনি সরব কণ্ঠশিল্পী মুহিন। আজ দেশ রূপান্তরের অনলাইনের মুঠোফোনে জেনে নেয়া গেল এই ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মুহিন কোন দলের সাপোর্টার।

কণ্ঠশিল্পী মুহিন বলেন, ‘আমরা স্বপরিবারেই আর্জেন্টিনার সাপাের্টার। বাসায় এক সঙ্গে খেলা দেখি। আগে মামাদের সঙ্গে খেলা দেখতাম সেখানে ব্রাজিলের কোন সাপোর্টার পেলেই নানান রকমের খুনসুটি হতো। খুব মজা করে করতাম। তবে আমরা যে দলই করি না কেন। আমরা বাঙ্গালী ভাই ভাই। তবে আমার বউয়ের ছোট ভাই ব্রাজিলের কঠিন সাপোর্টার। খেলা দেখার সময় তাকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে খেলা দেখি। ও থাকলে খেলা জমে যায়।’

তার বর্তমান কাজ নিয়ে কথা বলতে গেলে এই তারকা শিল্পী আরও বলেন, ‘করোনায় আমাদের দেশটি স্থবির করে দিয়েছিলেন। তখন তো ঘরেই বসে ছিলাম। আমি সেই সময়গুলি নষ্ট করিনি। প্রায় রঙ্গন মিউজিক এর শতাধিক গানসহ প্রায় ৩০০ গান রেডি করে রেখেছি। এখন তেমন আর করোনার ঝুঁকি নেই। ভবিষ্যতে গানগুলি সময় করে রিলিজ করার পরিকল্পনা রয়েছে। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ বাকি সব আল্লাহ ভরসা।’

এই ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মুহিনের গল্প এন্টারটেইনমেন্ট নামে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। এই প্রতিষ্ঠানের ব্যানারে হয়তো রিলিজ হবে গানগুলি। নিজের গড়া প্রযোজনা প্রতিষ্ঠান প্রসঙ্গে মুহিন বলেন, ‘অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবাম বের করতে গেলে অনেক সময় নানা ঝামেলা পোহাতে হয়। এসব থেকে বাঁচতে নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান দিয়েছিলেন তিনি।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে