দেশে পরিবর্তন আসবে, প্রস্তুতি নিচ্ছে বিএনপি: মিনু

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দেশে পরিবর্তন আসবে। সেই প্রস্তুতিই নিচ্ছে বিএনপি। এজন্য ঢাকার আগে রাজশাহীর গণসমাবেশ হবে স্ট্রাইকিং মিটিং।’ আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কনভেশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে গণসমাবেশের মিডিয়া উপ-কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাবেক মেয়র মিনু বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের জনগণ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছিল। ১৯৮৯ সালে ঢাকার রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এবার রাজপথে আরেকটি বিপ্লব হবে।’

মিনু বলেন, ‘দেশে এখন চাল, ডাল, তেল, চিনিসহ সবকিছুর দামে আগুন। সাধারণ মানুষ বাজারে যেতে পারে না। মন্ত্রী-এমপিরা ৭০ হাজার কোটি টাকা পাচার করেছে। গণতন্ত্র অবরুদ্ধ। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। তাই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে হবে স্ট্রাইকিং মিটিং।’

অনুষ্ঠানে মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজশাহীর সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে। সরকার পরিবহন ও ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিতে পারে। তাই মিডিয়া কাভারেজের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় হাইস্পিডের আন্ডারগ্রাউন্ড ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করা হবে।’

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, গণসমাবেশের মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু ও সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান