সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভোট চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। এ নির্বাচনী প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। খবর এএফপি’র।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।

নির্বাচনী সভা-সমাবেশে দুর্নীতি মোকাবেলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।

আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে এএফপি’কে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের।’ তিনি আরও বলেন, ‘এটি হবে জনগণের বিজয়।’

মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে প্রচণ্ড মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারনত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ১-এমডিবি ব্যয়ে ব্যাপক দুর্র্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়।

 

এ জাতীয় আরও খবর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা