,

পরী জানালেন তার পছন্দের খেলোয়াড়ের নাম

news-image

বিনোদন প্রতিবেদক : ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এখন গোটা বিশ্ব। আগামীকাল রোববার থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র জ্বরে কাবু দেশের মানুষজনও। সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের খেলোয়াড় ও দলের ছবি শেয়ার করছে অনেকেই। বাদ যায়নি তারকাশিল্পীরাও।

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির প্রিয় দল আর্জেন্টিনা। তিনি ভালোবাসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলা। তবে ক্রিকেট খেলায় নিজ দেশের সাপোর্টার এই নায়িকা।

নিজের পছন্দের দল ও খেলোয়াড় প্রসঙ্গে পরী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের যে প্রভাব, এর সঙ্গে কিশোর বয়স থেকেই আমি পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র-জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম, সেখান থেকেই গোল বলের প্রতি আমার দুর্বলতা। এরপর দল হিসেবে পছন্দ করলাম ম্যা্রাডোনার আর্জেন্টিনাকে।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার খেলা, আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর আসল ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে তো বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত।’

এবারের বিশ্বাকাপ দেখার প্রসঙ্গে ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হব। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার। আর এবারের বিশ্বকাপ দেখা হবে ছেলেকে নিয়ে। কারণ রাজ্য এখন ছোট। ওর জন্য এমনিতেই রাতে জেগে থাকতে হয়।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না