,

‘সাত দিনে রাশিয়ার ২৬০০ সেনা নিহত’

news-image

অনলাইন ডেস্ক : গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনীয় ভুখণ্ডে রাশিয়া অন্তত ২ হাজার ৬০০ যোদ্ধা হারিয়েছে। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শুক্রবারই অন্তত ৩৫০ রুশ সেনাকে হত্যা করেছে। এ ছাড়া বলা হয়েছে, গত সোমবার থেকে আনুমানিক দুই হাজার ৬০০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। এর মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ ৭১০ জন ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত রুশ সেনা নিহতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯