সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিমভাবে উৎপাদিত মাংস খাওয়ার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : প্রাণীর দেহ থেকে কোষ নিয়ে কৃত্রিমভাবে ল্যাবে উৎপাদিত মাংস খাওয়ার অনুমোদন দিয়ে দিল যুক্তরাষ্ট্র। জীবন্ত প্রাণীর দেহ থেকে কোষ নিয়ে গবেষণাগারে এ মাংস উৎপাদন করা হয়েছে। সেই মাংস খাওয়ার উপযোগী বলে এবার অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। গত বুধবার এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বে পরীক্ষাগারে তৈরি মাংস খাওয়ার অনুমোদন পেল।

আপসাইড ফুডস নামের একটি কোম্পানি জীবন্ত মুরগির দেহ থেকে কোষ সংগ্রহ করে এই মাংস তৈরি করেছে। জীবন্ত প্রাণীর কোষ ব্যবহার করে স্টেইনলেস-স্টিল ট্যাংকে এ মাংস খাওয়ার উপযোগী করে উৎপাদন করা হয়। এফডিএর অনুমোদনের পর এখন দেশটির কৃষি বিভাগের অনুমোদন পেলেই পরীক্ষাগারে তৈরি এ মাংস বাজারে আসবে। অর্থাৎ মার্কিন কৃষি বিভাগের আরেকটু পরীক্ষা-নিরীক্ষার পরই এ মাংস ভোক্তাদের কাছে বিক্রি করা সম্ভব হতে পারে।

এফডিএ কমিশনার রবার্ট এম ক্যালিফ এবং এফডিএর সেন্টার ফর ফুড সেফটি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশনের পরিচালক সুসান মেইন বলেছেন, বিশ্ব একটি খাদ্যবিপ্লবের সম্মুখীন হতে যাচ্ছে এবং এফডিএ খাদ্য সরবরাহে এসব উদ্ভাবনকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এফডিএ জানিয়েছে, আপসাইড ফুডসের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

আপসাইড ফুডস নামের যে খাদ্যপ্রযুক্তি কোম্পানি পরীক্ষাগারে এ মাংস বানিয়েছে তাদের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার বার্কলেতে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উমা ভালেতি বলেছেন, ‘আমরা অনেক সংশয়ের মধ্যে আপসাইডের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এখন আমরা ইতিহাস গড়েছি। এফডিএ আমাদের পরীক্ষাগারে তৈরি মাংস খাওয়ার অনুমোদন দিয়েছে।’

এফিডিএ এক বিবৃতিতে বলেছে, এই মাংস খাওয়ার উপযোগী এবং ঝুঁকিমুক্ত। এফডিএর বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার এই পর্যালোচনা আপাতত কেবল আপসাইড ফুডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এফডিএ প্রাণী কোষ দিয়ে খাদ্যপণ্য বানানো অন্যান্য কোম্পানির সঙ্গেও কাজ করতে আগ্রহী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে