সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় একসঙ্গে দাদা-বাবা-নাতি নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ ইসলাম (৩০) ও নাতি মো. ইভান (৫)।

স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে তার ছেলে সোহাগ ও নাতিকে নিয়ে লালপুরে দাওয়াত খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সোহাগ। তবে গাড়িটি ডেবরপাড়া পশু হাসপাতালের সামনে পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও তার সহকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর তারা পালিয়ে গেছেন। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে