সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে যা বললেন রোনালদো

news-image

স্পোটর্স ডেস্ক : আর দুদিন পর ফুটবল বিশ্বকাপ। এর মধ্যেই ফুটবলের দুই মহানায়ককে নিয়ে উত্তাল খেলাপ্রেমীরা। সবাই জানতে চায় কে সেরা। বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। প্রশ্নটা করেছিলেন পিয়ার্স মর্গ্যান। উত্তরে রোনালদো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে জাদুকরই বললেন। শুধু তাই নয়, রোনালদো জানান, মেসিকে শ্রদ্ধা করেন খুব।

এল ক্লাসিকোতে দুই মহাতারকা বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন। দুজনের জন্য লা লিগা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তবে মেসি বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। রোনালদোও রিয়াল ছেড়ে জুভেন্টাস হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এখন সেই ম্যান ইউর সঙ্গেও সম্পর্ক খারাপের দিকে। মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যান ইউর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিআর সেভেন। কিন্তু মেসির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘মেসি অবিশ্বাস্য প্লেয়ার। আমরা দুজনে ১৬ বছর ধরে এই মঞ্চ শেয়ার করছি। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। আমি হয়তো ওর বন্ধু নই। কিন্তু ওর সতীর্থের মতোই।’

এর আগে ব্যালন ডি অরের মঞ্চে বসেও মেসির প্রশংসা করেছিলেন রোনালদো। খেলার মাঠে দুজনের যতোই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে তারা একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শন করেন। রোনালদো বলেন, ‘মেসি আমার সম্পর্কে যে ভাবে কথা বলে তাতে আমি সত্যিই ওকে শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল ওর স্ত্রী। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে