শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণ ঘটেছে। আজ শুক্রবার সকালে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের এ প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন। কুর্দিস্তান প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বাজরানি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুলাইমানিয়া শহরে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এতে ১১ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া যায়। ১৭ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানি হয়েছে।

কুর্দিস্তানের জরুরি সেবা বিভাগের প্রধান সামান নাদের সামান নাদের বলেন, ভবনের একটি ট্যাংকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পাশের কয়েকটি ভবন ও সড়কে থাকা পাঁচটি গাড়িও পুড়ে গেছে।

গত অক্টোবরে ইরাকের রাজধানী বাগদাদে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও আরও ১৩ জন আহত হন। ২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের সৃষ্ট আগুনে ৮০ জনেরও বেশি নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম